দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-এর ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
সরকারি সূত্র জানিয়েছে, প্রশ্নফাঁস কেলেঙ্কারির পর বিতর্কিত এনটিএকে ঢেলে সাজানো এবং প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলাও করা হতে পারে।
সূত্র আরও জানায়, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংস্থাটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনিক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচি, দেশজুড়ে ছাত্র আন্দোলন এবং শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত জবাবদিহির দাবির মধ্যেই এনটিএর বিরুদ্ধে এ বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।
এমএস/